প্রকাশিত: Thu, Mar 7, 2024 6:55 PM আপডেট: Wed, Aug 5, 2026 6:45 PM
[১]বঙ্গবন্ধু ৬২ সালেই সশস্ত্র বিপ্লবের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জনের স্বপ্ন দেখেছিলেন, জনগণ প্রস্তুত না থাকায় সফল হননি: প্রধানমন্ত্রী
সালেহ্ বিপ্লব: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি পাকিস্তান সরকারের রোষানলের শিকার হয়ে বার বার কারারুদ্ধ হয়েছেন। ১৯৫৯ সালে যখন মুক্তি পান, তখন রাজনীতি নিষিদ্ধ ছিলো। কিন্তু তিনি বসে থাকেননি। ছাত্রলীগকে সংগঠিত করেছেন। ৬২ সালে নিউক্লিয়াস গঠন করেন। তখন তিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জনের চিন্তা করেছিলেন। কিন্তু দেশের মানুষ তখন সেই বিপ্লবের জন্য প্রস্তুত ছিলো না, তাই বঙ্গবন্ধুর পরিকল্পনা সফল হয়নি। তখন তিনি সংগঠন জোরদার করার কাজে মন দেন।সরকার তার বিপ্লবের পরিকল্পনা সম্পর্কে জানতে না পারলেও আবার তাকে গ্রেপ্তার করে। ৬৪ সালে সরকার রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তখন বঙ্গবন্ধু আওয়ামী লীগে সক্রিয় হন।
[৩] ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
[৪] প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে যত ভাষণই আছে তা হয় লিখিত বা ওই একবারই সে ভাষণ দেওয়া হয়েছে। কিন্তু ৭ মার্চের ভাষণ কোন লিখিত ছিল না। জাতির পিতার মানুষকে নিয়ে চিন্তা-চেতনার কথা, মানুষের শোষণ-বঞ্চনার কথা, তাঁদের আত্মত্যাগ এবং একটি জনযুদ্ধের জন্য মানুষকে প্রস্তুত করার দিক নির্দেশনা ছিল এই ভাষণ।
[৫] আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত চক্র অগ্নিসংযোগ ও জঙ্গিবাদের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে নেমেছে। এজন্য তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
[৬] শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে নির্বাচনে ৩শ’ আসনের মধ্যে তারা (বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট) ৩০ টি আসন পেয়েছিল। আর তার পরেই তো তাদের আরো খারাপ অবস্থা। এখন নির্বাচন না করে নির্বাচন বানচাল করতে এবং দেশকে ধ্বংস করতে নেমেছে। সে বিষয়ে মানুষকে সজাগ থাকতে হবে।
[৭] প্রধানমন্ত্রী বলেন, যারা জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে না, ৭ মার্চের ভাষণকে প্রেরণা বলে মনে করে না তার অর্থ তারা স্বাধীন বাংলাদেশই চায় না। বাংলাদেশের মানুষের উন্নয়ন তথা তাদের আর্থসামাজিক উন্নয়ন তারা চায় না। কাজেই তাদেরকে মানুষ কেন ভোট দেবে।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট